শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তথ্য চুরির অভিযোগে ৩ টি অ্যাপ নিষিদ্ধ করল গুগল

অনলাইন নিউজ পোর্টাল • 17 অক্টোবর 2021, 06:54 বিকাল • 238 বার পঠিত
তথ্য চুরির অভিযোগে ৩ টি অ্যাপ নিষিদ্ধ করল গুগল

ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ বিভিন্নভাবে উঠে থাকে। গুগল ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ফের কঠোর পদক্ষেপ নিল গুগল। সম্প্রতি বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ করল এই টেক জায়ান্ট।

নিষিদ্ধ তিনটি অ্যাপ হলো- Magic Photo Lab - Photo Editor, Blender Photo Editor-Easy Photo Background Editor, এবং Pix Photo Motion Edit 2021।

নিষিদ্ধ অ্যাপগুলোর বিরুদ্ধে বিভিন্ন অ্যাপের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লগইনের তথ্য চুরির অভিযোগ উঠেছে। এর মধ্যে ফেসবুকের লগইন তথ্য চুরির অভিযোগ রয়েছে। এমনকি অনেক ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে।

চলতি বছরের শুরুতেই গুগল জানিয়েছিল, কোনো অ্যাপের বিরুদ্ধে যদি প্রতারণা বা বেআইনি কার্যকলাপের কোনও অভিযোগ ওঠে, তাহলে সেই অ্যাপটিকে নিষিদ্ধ করা হবে।