শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন মমতা

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 09:39 সকাল • 156 বার পঠিত
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন মমতা

এক টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেবেন তিনি।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই এই অনুষ্ঠান অনাড়ম্বর রাখার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। সীমিত আয়োজনের এই অনুষ্ঠানেও বিরোধী নেতাদেরও অতিথি করা হয়েছে।