শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সকল স্কুল

অনলাইন নিউজ পোর্টাল • 01 এপ্রিল 2021, 03:27 দুপুর • 140 বার পঠিত
তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সকল স্কুল

বিশ্বব্যাপী করোনা মহামারি আবারো বাড়তে শুরু করেছে। এরইমধ্যে অনেক দেশেই নতুন করে লকডাউন জারি করা শুরু হয়েছে। ভাইরাসটির সংক্রমণের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। সেখানে মহামারি রোধে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

করোনাভাইরাসের সংক্রমণরোধে তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সকল স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, আমরা নার্সারি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো তিন সপ্তাহের জন্য বন্ধ রাখছি। তিনি বলেন, ‘আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন জাতীয় বিধিনিষেধের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পাশাপাশি অপ্রয়োজনীয় সকল দোকানপাট শনিবার থেকে বন্ধ থাকবে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না।