শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 04:43 দুপুর • 793 বার পঠিত
তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

করোনা ভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে নোয়াখালীতে বিপাকে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন।
সোমবার সকাল সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে বিপাকে পড়া ১০০ তৃতীয় লিঙ্গের মানুষ এবং কর্মহীন হয়ে পড়া অসহায় ৩০০ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান। এ সময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়। 

উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার তেল দেয়া হয়।