তৃতীয় দফায় বাড়লো বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের মেয়াদ
অনলাইন নিউজ পোর্টাল
•
22 মে 2021, 11:57 দুপুর
•
795 বার পঠিত
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ভারত-বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন বাড়ানো হয়েছে।
শুক্রবার (২১ মে) ত্রিপুরার আগরতলার অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরায় নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। যার মেয়াদের সমাপ্তি হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হবে আগামী ২৩ মে। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সীমান্ত বন্ধের সময় আটদিন বাড়ানো হলো।