শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রেনের টিকিট কিনতে লাগবে যার যার পরিচয়পত্র

মোহাম্মদ খাইরুল আমিন • 13 এপ্রিল 2022, 06:03 বিকাল • 366 বার পঠিত
ট্রেনের টিকিট কিনতে লাগবে যার যার পরিচয়পত্র

ট্রেনের টিকিট কিনতে দেখাতে হবে পরিচয়পত্র। প্রত্যেক যাত্রীর জন্য প্রয়োজন হবে যার যার নিজের পরিচয়পত্র। আগের এই সমালোচিত নিয়ম ফিরিয়ে আনল রেলওয়ে কর্তৃপক্ষ। 

আগে একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকিট কেনা যেত। কিন্তু কেউ এখন পরিবারের চার সদস্যের জন্য চারটি টিকিট কিনতে চাইলে তাকে প্রত্যেকের পরিচয়পত্র দেখাতে হবে। 

আজ বুধবার দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই নিয়মের কথা জানান। 

তার ভাষায়, ‘টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। একজন চারটি টিকেট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডিকার্ড দেখাতে হবে।’

মন্ত্রী জানান, একজনের টিকিট দিয়ে আর অন্য কেউ ভ্রমণ করতে পারবে না। তারা এবার ‘টিকেট যার ভ্রমণ তার’ স্লোগান নিয়ে টিকিট বিক্রি শুরু করেছেন। এতে করে অবশ্যই যাত্রীকে এনআইডি বা জন্ম সনদের ফটোকপি কাউন্টারে দেখিয়ে টিকিট ক্রয় করতে হবে। 

এমনকি এর অন্যথা হলে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকিও আছে। রেলমন্ত্রী বলেছেন,  ‘একজনের পরিচয়পত্র দিয়ে টিকেট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তার টিকেট বাতিল বলে গণ্য হবে। জরিমানা গুণতে হবে।’

যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে? মন্ত্রী বলেন, এনআইডি কার্ড ছাড়া টিকিট কেনার সুযোগ নেই।

অনলাইনের একজনের পরিচয়পত্র দেখিয়ে টিকিট কিনলেও কাউন্টার থেকে টিকিট সংগ্রহের সমং অন্যদের পরিচয়পত্র দেখাতে হবে।

প্রসঙ্গত, ২০০২০ সালে একবার রেলওয়ের বিজ্ঞপ্তিতে ভ্রমণের সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়। সেবার ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকের যাত্রা বাতিল হয়। পরে রেলওয়ে ওই নিয়ম তুলে দেয়।