শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রেনে ৩ নারী ডাক্তারকে যৌন হয়রানির অভিযোগে এনজিও কর্মী আটক

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2020, 10:46 দুপুর • 147 বার পঠিত
ট্রেনে ৩ নারী ডাক্তারকে যৌন হয়রানির অভিযোগে এনজিও কর্মী আটক

বিনা টিকিটে ট্রেনে ওঠা এক এনজিও কর্মীর বিরুদ্ধে তিন ইন্টার্নি নারী ডাক্তারকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ট্রেনে এ ঘটনা ঘটে। 

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান তার ফেসবুক পোস্টে এ ঘটনার বিবরণ দেন। 

ফেসবুকে তিনি জানান, একজন বিনা টিকেটের এনজিও কর্মীর এতটা দুসাহস দেখে আমি সহ অসংখ্য যাত্রী, সাংবাদিক, নিরাপত্তা  কর্মী সকলেই হতবাক। আসামির চরম বিকৃত, গর্হিত আচরণ শুধু মাত্র ক্ষমা চেয়ে মাফ পাওয়া যায় না। গতরাতে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ট্রেনে একাই ৩ সিট দখল করে নবীন চিকিৎসকদের সঙ্গে গভীর রাতের এই অসভ্য আচরণের বিবরণ হোয়াটসঅ্যাপে আমাকে লিখে জানাচ্ছিলেন এই তিন ডাক্তার, সেই সাথে তাদের ভয়ার্ত চিৎকার কামরার অন্য যাত্রীদেরকেও ক্ষুদ্ধ ও বিচলিত করে তোলে। ঈশ্বরদী জিআরপির ওসি সাহেবের অনুরোধ পেয়ে আমি ট্রেনের ডিউটি পুলিশদেরক আসামিকে আটকের নির্দেশ দেই।

'পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাসহ তিন ছাত্রী ও পুলিশের সাক্ষ্য রেকর্ড করলেও আসামির আচরণ, পারিপার্শ্বিকতা ও মনস্তত্ব পুনরায় যাচাই করে আজ সকালে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধির ৫০৯ ধারায়  ৪ মাসের জেল দণ্ড প্রদান করে আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।