শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তরবারি হাতে খোতবা দেয়া আমাদের ঐতিহ্য: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 04:45 দুপুর • 691 বার পঠিত
তরবারি হাতে খোতবা দেয়া আমাদের ঐতিহ্য: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়

আয়া সোফিয়ায় শুক্রবার জুমার নামাজ পড়ানোর পর তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান সাংবাদিকদের বলেন, তুরস্কে প্রায় পাঁচ শত বছর তরবারি হাতে খোতবা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আমরা এখন থেকে আমাদের এ ঐতিহ্য আবার ধারণ করব। মসজিদ যা আমাদের বিজয়ের নিদর্শন সেখানে তরবারি হাতে খোতবা আমাদের ঐতিহ্য। 

আমি আশা করি, অনেক লোক এ মসজিদে নামাজ পড়বেন। তারা তাদের ধর্ম এখান থেকে শিখবেন। আমরা আয়া সোফিয়া মাদরাসাও পুনরায় চালু করব। যেভাবে আয়া সোফিয়া প্রতিটি কোনে কোনে কুরআন শেখানো হত এখনো আবার আয়া সোফিয়ায় কুরআন শেখানো হবে।

১৯৮৫ সনে আয়া সোফিয়াকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে যুক্ত করা হয়। তুরস্কে প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কী নেতারা দীর্ঘ দিন ধরে আয়া সোফিয়াকে  জাদুঘর থেকে পুনরায় মসজিদে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন।

আয়া সোফিয়া চার্চ হিসাবে ব্যবহার হয়েছে ৯১৬ বছর, মসজিদ হিসাবে ব্যবহার হয়েছে প্রায় ৫০০বছর। অতি সম্প্রতি জাদুঘর হিসাবে ব্যবহার হয়েছে ৮০ বছর। গত ১০ জুলাই তুরস্কের একটি কোর্ট ১৯৩৪ সনে আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন, যা আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তরের পথকে মসৃণ করে।