শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুন 2020, 07:56 বিকাল • 223 বার পঠিত
ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে মাদুরোর ক্ষমতা থেকে সরে যাওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনায় বসার কথা বলেন ট্রাম্প।

এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, আমি ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত। এর আগে ২০১৫ সালে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমি যেভাবে সাক্ষাত করেছিলাম একইভাবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে পারি। মাদুরো উল্লেখ করেন যে, তিনি এবং জো বাইডেন দীর্ঘ সময় ধরে ও সম্মানের সহিত একে অন্যের সঙ্গে কথা বলেছেন।

রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মাদুরোর সঙ্গে বৈঠকের কথা ভাবছেন। তবে একদিন পরই সোমবার এক টুইটার পোস্টে ভিন্ন মনোভাব ব্যক্ত করে ট্রাম্প। তিনি বলেন, আমার প্রশাসন সবসময়ই স্বাধীনতার পক্ষে এবং মাদুরো শাসনের নির্যাতনের বিপক্ষে। আমি মাদুরোর সঙ্গে শুধুমাত্র একটি বিষয়ে আলোচনার জন্যে বসতে পারি, সেটি হলো তার ক্ষমতা থেকে শান্তিপূর্ণ বিদায়।