শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের সমাবেশে সন্দেহভাজন বন্দুকধারী নিহত: মার্কিন গণমাধ্যম

মোহাম্মদ খাইরুল আমিন • 14 জুলাই 2024, 05:10 বিকাল • 352 বার পঠিত
ট্রাম্পের সমাবেশে সন্দেহভাজন বন্দুকধারী নিহত: মার্কিন গণমাধ্যম

একটি সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আহত করা সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। মার্কিন মিডিয়া শনিবার এ কথা জানিয়েছে। এ সময় উপস্থিত একজন দর্শকও নিহত হয়েছে।

বাটলার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড গোল্ডিংগার বলেছেন, একজন আপাত বন্দুকধারীসহ দুইজন নিহত হয়েছে।’ ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।

এবিসি নিউজ গোল্ডিংগারকে উদ্ধৃত করে বলেছে, দ্বিতীয় একজন পথচারীকেও আঘাত পেয়ে থাকতে পারে।