ট্রাম্পের পদাঙ্কেই অগ্রসর হচ্ছেন বাইডেন
অনলাইন নিউজ পোর্টাল
•
04 জুন 2021, 06:07 বিকাল
•
570 বার পঠিত
চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংযোগ থাকার অভিযোগে দেশটির প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানে মার্কিনিদের বিনিয়োগ নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন এই নির্বাহী আদেশে চীনের যোগাযোগ জায়ান্ট হুয়াওয়েসহ ৫৯টি কোম্পানি আক্রান্ত হবে।
এ পদক্ষেপের মাধ্যমে মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নিষেধাজ্ঞা সম্প্রসারণ করলেন বাইডেন। এদিকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনের ৩১টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন হলো চীনের সামরিক বাহিনীকে সহায়তা করতে মার্কিন নাগরিকেরা যেন বিনিয়োগ না করেন তা ঠেকানোই এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য।