ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এফবিআইকে চিঠি
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জানুয়ারী 2021, 12:18 দুপুর
•
205 বার পঠিত
জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার কথা বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনি ঝামেলায় পড়তে পারেন। ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন দেশটির দুজন আইনপ্রণেতা।
কংগ্রেসের দুজন ডেমোক্র্যাট সদস্য টেড লিউ ও ক্যাথলিন রাইস ৪ জানুয়ারি এফবিআই পরিচালক ক্রিস ওরেই বরাবর পত্র দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বিচারের কোনো নজির নেই। প্রেসিডেন্ট ফেডারেল অপরাধ থেকে নিজেকে ক্ষমা করার ব্যবস্থা নিতে পারেন। যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তাঁর অপরাধের দায় থেকে মুক্তি নেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই।