ট্রাকের সাথে পিকাপের ধাক্কায় , ঘটনাস্থলেই নিহত ২
অনলাইন নিউজ পোর্টাল
•
23 মে 2021, 10:17 দুপুর
•
88 বার পঠিত
ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকাপের চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকাপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টার নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতরা দুর্ঘটনা কবলিত পিকাপের চালক ও হেলপার। নিহতদের নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।