শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, মারা গেলেন ৪ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 16 জুলাই 2022, 10:57 দুপুর • 247 বার পঠিত
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, মারা গেলেন ৪ জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস গিয়ে ধাক্কা দেয় একটি ট্রাকের পেছনে। এই দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। তাতে করে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহত দশজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। 

এই দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। 

মির্জাপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়। তাতে সকাল ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।