শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ট্রাকচাপায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ শিক্ষার্থীরা

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 10:13 দুপুর • 776 বার পঠিত
ট্রাকচাপায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ শিক্ষার্থীরা

 সিলেট সুবিদবাজারে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাব্বির আহমদের প্রাণহানির ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

(৫ মে) রাত সাড়ে ১১টার দিকে শাবি শিক্ষার্থীরা ভার্সিটি গেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।
তবে পুলিশ কর্মকর্তা এবং শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদের আশ্বাসের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাবি শিক্ষার্থীরা টায়ারে আগুন ধরিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রতিবাদকালে শিক্ষার্থীরা ঘাতক ট্রাক চালকের ফাঁসি এবং বিভিন্ন সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে বেপরোয় ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থীসহ পথচারীদের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

ঘণ্টাখানেক সময় অবরোধের ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শাবি গেটে উপস্থিত হন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ ও শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদ। তাদের দেয়া সুষ্ঠু বিচার এবং শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।