ট্রাক চাপায় প্রাণ হারালো নোবিপ্রবি শিক্ষার্থী
অনলাইন নিউজ পোর্টাল
•
08 ডিসেম্বর 2021, 05:12 বিকাল
•
252 বার পঠিত
নোয়াখালী পৌরসভার সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে ট্রাক চাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২২) নিহত হয়। উক্ত দুর্ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মো.মামুন হোসেন (৫০) সে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাতগাড়ী এলাকার রিপলো ড্রাইভার বাড়ির মৃত জাবেদ আলীর ছেলে।
এর আগে দুপুর সাড়ে ৩ টার দিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় সোনাপুর জিরো পয়েন্টে বিক্ষোভ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা মর্মান্তিকভাবে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচার দাবি করে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়।