তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো
অনলাইন নিউজ পোর্টাল
•
06 সেপ্টেম্বর 2021, 06:14 সকাল
•
748 বার পঠিত
ভারতের নয়াদিল্লির হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান জানান, তিনি এখন ভালো আছেন। ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। হাঁটাহাটি করানো হচ্ছে, ব্যায়াম করানো হচ্ছে।
তিনি আরো বলেন, দিল্লি নেওয়ার পর উনাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল, গত শনিবার সকালেই কেবিনে স্থানান্তর করা হয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো টেষ্টও করানো হয়েছে। ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ কার্ডিওলজি ও নিউরোলজির সমস্যায় ভুগছেন। তিনি মাইল্ড স্ট্রোকও করেছিলেন।