শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ৫ ঝুটের গুদাম

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2022, 12:00 দুপুর • 234 বার পঠিত
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ৫ ঝুটের গুদাম

আগুন লেগে পুড়ে গেছে টঙ্গীর মিল গেইট এলাকার পাঁচটি ঝুটের গুদাম। শনিবার মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে। 

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। সেই আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রোববার ভোর ৬টার পর নিয়ন্ত্রণে আসে।

আরো জানা যায়, এই আগুনে ৫টি ঝুট গুদাম, গুদামে থাকা মালামাল ও মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। 

এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন কিভাবে লাগল তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমানও।