শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টঙ্গীতে ৪ জন ডাকাত সদস্য আটক

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুন 2021, 05:04 বিকাল • 1,513 বার পঠিত
টঙ্গীতে ৪ জন ডাকাত সদস্য আটক

গাজীপুরের টঙ্গী আরিচপুর বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে তাদের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-টঙ্গীর আরিচপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আরিফুল ইসলাম বাপ্পি (২৭), একই এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে সোহেল হাউলাদার (৩৪), চাঁদপুর জেলার আবু তাহেরের ছেলে নূর হোসেন সাগর (২১) ও জামালপুর জেলার মেলান্দাহ থানার শ্যামপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে হিরা মিয়া (২৪)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় তিনটি মামলা দায়ের করে র‌্যাব।