টঙ্গী সেতুতে শুরু হয়েছে যান চলাচল
অনলাইন নিউজ পোর্টাল
•
22 নভেম্বর 2021, 07:54 সকাল
•
251 বার পঠিত
রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া টঙ্গীর তুরাগ নদীর উপর টঙ্গী সেতুর ধ্বসে যাওয়া স্ল্যাব সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন চলাচল ভোগান্তির পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চালু হলো যান চলাচল। গতকাল রোববার বেলা পৌনে ১২টায় সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় কর্তৃপক্ষ। এতে গত ১১ দিন ধরে চলা অসহনীয় যানজট থেকে কিছুটা মুক্তি মিলছে মহাসড়কের চলাচলকারী যাত্রীদের।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন জানান, বিআরটি কর্তৃপক্ষ গত শনিবার রাতেই সেতুটি মেরামত করার পর আমাদের অবগত করে। এরপর ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বয় করে গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে সেতুটিতে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।