শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিপুর স্ত্রীকে মধ্যরাতে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ

মোহাম্মদ খাইরুল আমিন • 29 মার্চ 2022, 02:20 দুপুর • 454 বার পঠিত
টিপুর স্ত্রীকে মধ্যরাতে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার বাদী এবং তার স্ত্রী ফারহানা ইসলাম ডলিকে র‌্যাব কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে তাকে টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এর পর রাত ১২টার দিকে  ডলিকে বাসায় পৌঁছে দেওয়া হয়। 

ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংক্ষিত ওয়ার্ড কাউন্সিলর। আর গত বৃহস্পতিবার শ্যুটারের গুলিতে নিহত তার স্বামী টিপু ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি খুন হওয়ার পর মামলা করেন ডলি।

কেন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল র‌্যাব কার্যালয়ে এই প্রশ্নে ডলি জানিয়েছেন, টিপুর স্ত্রী বলে তার কাউকে সন্দেহ হয় কি না, তার সঙ্গে আগে কোনো উল্লেখযোগ্য কিছু শেয়ার করা হয়েছে কি না ইত্যাদি বিষয় জানতে চাওয়া হয়। এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির বিষয় তো ছিলই। 

র‌্যাবের পক্ষ থেকেও জানানো হয়, কিছু বিষয় তাদের জানা দরকার ছিল বলে ডলিকে এভাবে ডেকে নিয়ে যাওয়া। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার আশপাশের সময়ে রাজধানীর শাহজাহানপুরের আমতলায় জ্যামে আটকে ছিল টিপুর মাইক্রোবাস। তখন মোটরবাইকে চড়ে আততায়ী তাকে গুলি করে হত্যা করে। রাস্তায় জ্যামে আটকে থাকা রিকশা আরোহী প্রীতির গায়ে লাগে একটা গুলি। এই দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টিপুর গাড়ির গুলিবিদ্ধ ড্রাইভার মুন্না প্রাণে বেঁচে গেছেন। 

এরপর শনিবার বগুড়া থেকে আকাশ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ জানায়, এই আকাশ ভাড়াটে খুনি। টিপু ও প্রীতি তার গুলিতেই নিহত হয়েছে। সোমবার আদালতে তোলা হলে আকাশকে ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়।