শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিপু হত্যায় অস্ত্রসহ আরেকজন গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 01 এপ্রিল 2022, 03:29 দুপুর • 1,251 বার পঠিত
টিপু হত্যায় অস্ত্রসহ আরেকজন গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুইজনকে গুলি করে হত্যা করার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার কমলাপুর এলাক থেকে আরফান উল্লাহ দামাল নামের ওই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। 

দামালের কাছে একটা রিভলবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, টিপু হত্যার পরিকল্পনায় এই ব্যক্তি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে রিমান্ডে নিয়ে টিপু হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা জানার চেষ্টা করা হবে। 

গত ২৪ মার্চ শাহজাহানপুরের আমতলী এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু। জ্যামে মাইক্রোবাসে বসে ছিলেন তিনি। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীর গুলিতে পাশে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রতিও মারা যান। গুলিতে আহত হন টিপুর গাড়ি চালক মুন্না। 

ওই ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই হত্যাকাণ্ডের পর ২৭ মার্চ বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, আকাশ মূল খুনি। খুন করে জয়পুরহাট সীমান্ত থেকে তিনি দেশের বাইরে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে বগুড়ায় ফিরে গিয়ে গ্রেপ্তার হন। 

আদালতে হাজির করে আকাশের রিমান্ড চাওয়া হয়েছিল। তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। 

তবে পুলিশ জানিয়েছিল, আকাশ মূলত ভাড়াটে খুনি। চুক্তির বিনিময়ে খুন করেছেন তিনি। এই হত্যাকাণ্ডের আরো বিস্তারিত উদ্ধার করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় ধরা পড়লেন দামাল নামের একজন।