শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তিন মাস বন্ধের পর জন্মনিবন্ধনের কাজ শুরু ডিএসসিসিতে

Online_portal_24 • 05 অক্টোবর 2023, 12:37 দুপুর • 302 বার পঠিত
তিন মাস বন্ধের পর জন্মনিবন্ধনের কাজ শুরু ডিএসসিসিতে

তিন মাস বন্ধ থাকার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)আবারও জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ শুরু করেছে । নিজস্ব সার্ভার তৈরি করে এ সেবা চালু করেছে সংস্থাটি। রাজস্বের অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধ ছিল এ কার্যক্রম।নগরবাসী এতে ভোগান্তিতে পড়েন । জরুরি প্রয়োজনে অনেকের জন্মনিবন্ধন করার প্রয়োজন হলেও তা করতে পারেননি।

জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির অঞ্চল ২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো ।

গত মাস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১ থেকে ৩৬ পর্যন্ত পুরোনো ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়গুলোকে নিবন্ধন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সেখানে আগের মতো আঞ্চলিক কার্যালয়গুলোতেই নিবন্ধন কাজ চলবে। ৩৭ থেকে ৫৪ নম্বর পর্যন্ত নতুন ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোর সচিবের পদ শূন্য থাকায় সেখানে নিবন্ধন কাজের দায়িত্ব দেওয়া হয়নি। সেই ওয়ার্ডগুলোর নাগরিক আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করবেন।

জানা গেছে, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার থেকে সারাদেশে জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ হয়।ডিএসএসসি এর বাইরে গিয়ে নিজস্ব সার্ভার চালু করেছে । https://bdris.dscc.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে।

গত এপ্রিলে জন্ম ও মৃত্যুনিবন্ধন ফি পরিশোধে ই-পেমেন্ট ব্যবস্থা চালু হয়। এটি চালুর পর রাষ্ট্রীয় কোষাগারে টাকা সরাসরি চলে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন কাজ বন্ধ রাখে ডিএসসিসি।