শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তিন দশক পর ইইউর নিষেধাজ্ঞার মুখে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 23 মার্চ 2021, 12:06 দুপুর • 209 বার পঠিত
তিন দশক পর ইইউর নিষেধাজ্ঞার মুখে চীন

চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে গণহারে আটকে রাখা ও তাঁদের ওপর নির্যাতনের অভিযোগ পুরোনো। এ ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার’ অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলো।

এবার উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্য দিয়ে গত ৩০ বছরের বেশি সময় পর আবারও ইইউর নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে চীন।

ইইউ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা আজ সোমবার চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এর অংশ হিসেবে জিনজিয়াংয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজনের ওপর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত চারজন চীনা কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে ইইউ।

তাঁদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্পত্তির ব্যবহার ও হস্তান্তর স্থগিত করা হবে। যদিও নিষেধাজ্ঞার আওতায় আসা চীনা ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম এখনো প্রকাশ করেনি ইইউ।