তিন দেশের ১০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
মোহাম্মদ খাইরুল আমিন
•
30 মার্চ 2022, 10:00 দুপুর
•
473 বার পঠিত
রাশিয়া ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার। এ তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়।
গত (২৯ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি বাল্টিক দেশ থেকে ১০ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।
এর আগে, এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তারই পাল্টা আঘাত দিলেন পুতিন।