শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 30 আগস্ট 2022, 10:03 দুপুর • 491 বার পঠিত
টিকটকে ফাঁসির অভিনয় করতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে টিকটক দেখে ফাঁসির অভিনয় করতে গিয়ে হুমাইরা নামে আট বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

জানা যায় ,আচমিতা ইউনিয়নের পূর্ব গাঙ্গুলপাড়া ভিজার বাড়িতে এ ঘটনা ঘটে। হুমাইরা একই এলাকার খুর্শিদ উদ্দিনের মেয়ে ও গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, গত রোববার বিকেলে বাড়ির বাইরে কাজে ছিলেন হুমাইরার মা। আর বাবা ঘুমিয়ে ছিলেন বারান্দায়। এ সুযোগে নিজের ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়ে টিকটকে ভিডিও দেখে ফাঁসের অভিনয় করছিল হুমাইরা। ঘরের দরজা বন্ধ দেখে জানালায় উঁকি দিতেই বাঁশের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখেন মা। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।