টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করায় জরিমানা গুনলেন ৬৫ যাত্রী
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 অক্টোবর 2022, 10:08 দুপুর
•
676 বার পঠিত
টিকিটে ছাড়া ট্রেন ভ্রমণ করায় আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ৬৫ যাত্রীকে ২২ হাজার ৭০ টাকা জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে অভিযান চালিয় এ জরিমানা করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার।
জেনারেল ম্যানেজার অসীম তিনি বলেন, গত সোমবার আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসে টিকিটবিহীন ৬৫ যাত্রীকে পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ২২ হাজার ৭০ টাকা আদায় করা হয়।