শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

টিকেটের মাধ্যমে চুক্তি বৈধ কি না?

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2022, 05:03 বিকাল • 490 বার পঠিত
টিকেটের মাধ্যমে চুক্তি বৈধ কি না?

১২৬৩: প্রশ্ন
আমাদের গ্রামের পুকুর-মালিকগণ নির্দিষ্ট দামে টিকিট ছাড়ে। এই টিকেটের মাধ্যমে টিকেট গ্রাহক ১ সপ্তাহ বা তার চেয়ে বেশি সময়ের জন্য বড়শি দিয়ে মাছ ধরার অনুমতি পায়। জানতে চাই, এ ধরনের চুক্তি বৈধ কি না?

উত্তর:
বড়শি দিয়ে মাছ ধরার প্রশ্নোক্ত কারবারটি জায়েয নয় তাছাড়া এতে জুয়ার সাদৃশ্যও রয়েছে। এটি শরয়ী নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই এভাবে মাছ ধরার চুক্তি করা থেকে বিরত থাকা কর্তব্য।

-রদ্দুল মুহতার ৬/৪০৩; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআসারা ২/২৩১