টিকায় অগ্রাধিকার পাবে এসএসসি পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
01 নভেম্বর 2021, 12:49 দুপুর
•
535 বার পঠিত
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে, বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষা শুরু হওয়ার আগে এ স্তরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে।
সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. দীপু মনি বলেন, রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে আটটি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেব। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেওয়ার চেষ্টা করা হবে। এর সঙ্গে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।