শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টিকার ফুল কোর্স গ্রহণকারীর মাস্ক লাগবে না,নির্দেশনা সিডিসির

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 08:44 সকাল • 698 বার পঠিত
টিকার ফুল কোর্স গ্রহণকারীর মাস্ক লাগবে না,নির্দেশনা সিডিসির

 টিকা গ্রহণকারীদের  কর্মস্থলে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সর্বশেষ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও একই আহবান জানিয়েছেন আমেরিকানদের প্রতি। তবে বড় ধরনের কোন সভা-সমাবেশে যোগদানকালে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সিডিসির নির্দেশনায় বলা হয়েছে।

টিকার ফুল কোর্স গ্রহণকারীদের জন্যে সর্বশেষ এই নির্দেশনায় সারা আমেরিকায় স্বস্তির নিঃশ্বাস বইছে। কারণ, গত ১৩ মাস ধরে মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সকলে। সেই অসহনীয় একটি পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফেরার পথে এ এক বড় পদক্ষেপ বওে সিডিসি মন্তব্য করেছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, সকলেরই উচিত করোনার টিকা গ্রহণ করা। টিকা নিলেই সবকিছু দূর হয়ে যাবে। সম্পূর্ণ ডোজ গ্রহণ করলেই আপনি বাসার বাইরে মাস্ক ছাড়াই চলাফেলা করতে পারবেন। ছোট-খাটো যে কোন ইভেন্টেও মাস্ক পরতে হবে না। শুধু অধিক মানুষের সমাবেশ এড়িয়ে চলতে হবে। ঘনবসতি রয়েছে এমন এলাকাতেও মাস্ক পরতে হবে। কারণ, এখনও অনেক মানুষই টিকা নিতে সক্ষম হননি।

সিডিসির এই ঘোষণার পরই নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা, মেইন এবং ম্যাসেচুসেটস’র গভর্নররা একই নির্দেশনা জারি করেছেন।
 সারা আমেরিকায় করোনায় এ পর্যন্ত মারা গেছে মোট ৫ লাখ ৭৩ হাজার মানুষ। করোনার টিকা (দুটি করে ডোজ অথবা জনসনের একটি) গ্রহণ করেছেন সাড়ে ৯ কোটি আমেরিকান অর্থাৎ মোট জনসংখ্যার ২৮.৫%।