শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টিকার দুই ডোজের মধ্যকার দীর্ঘ বিরতি ঝুঁকিপূর্ণ : ফাউসি

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2021, 10:05 দুপুর • 661 বার পঠিত
টিকার দুই ডোজের মধ্যকার দীর্ঘ বিরতি ঝুঁকিপূর্ণ : ফাউসি

করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে দুই ডোজের মধ্যকার সময় যদি বেশি হয় তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউজের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি। গতকাল শুক্রবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছাড়াও এর কয়েকটি ধরনের অত্যন্ত সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মূল করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ বলেন, ‘ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের মধ্যকার সঠিক বিরতি হলো ৩ সপ্তাহ। মডার্নার ক্ষেত্রে ৪ সপ্তাহ। আপনি যদি টিকার প্রথম ডোজ নেওয়ার পর এর চেয়ে বেশি বিরতি নেন, সেক্ষেত্রে করোনার যে কোনো ধরনের আক্রান্তের ঝুঁকি থাকবে।’