শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, হুমকির মুখে ৯১ দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুন 2021, 08:14 সকাল • 774 বার পঠিত
টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, হুমকির মুখে ৯১ দেশ

করোনার টিকা রপ্তানির ওপর ভারত সরকার নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্বের ৯১টি দেশে ভাইরাসটির সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে।

এমন নিষেধাজ্ঞার ফলে ভাইরাসটির ভারতীয় ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা আফ্রিকার কয়েকটি দেশে টিকার মজুত প্রায় ফুরিয়ে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। সোমবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার এক বিলিয়ন ডোজ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সরবরাহের কথা ছিল।


করোনা মহামারিকালে মানুষের জীবন বাঁচাতে এবারের বাজেটে মেগা প্রকল্পে না গিয়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলো।