টিকা নিয়ে বিচারকাজ পরিচালনা করছি, সমস্যা হচ্ছে না
অনলাইন নিউজ পোর্টাল
•
08 ফেব্রুয়ারি 2021, 12:32 দুপুর
•
230 বার পঠিত
করোনা মহামারি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনও সমস্যা হচ্ছে না।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) শুরু হওয়া টিকাদান কর্মসূচি উদ্বোধনের পরপরই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন।