শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা

অনলাইন নিউজ পোর্টাল • 16 নভেম্বর 2021, 05:15 বিকাল • 389 বার পঠিত
টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম বারের মতো উচ্চমাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। 
মঙ্গলবার সকালে জেলা শহরের বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে এই টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম বারের মতো করোনার টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। টিকা গ্রহণ করে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। 

টিকাগ্রহণ শেষে শিক্ষার্থী সাবাতুল চৌধুরী বলেন, আজকে আমরা কোভিডের টিকা গ্রহণ করেছি। সহপাঠীরাও টিকা গ্রহণ করেছে এখন আমরা নিজেকে সুরক্ষিত মনে করছি। সরকারের এমন কার্যক্রমের জন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানাই।