শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিকা নিতে আসা মানুষের দুর্ভোগ

অনলাইন নিউজ পোর্টাল • 11 আগস্ট 2021, 09:03 সকাল • 107 বার পঠিত
টিকা নিতে আসা মানুষের দুর্ভোগ

বরগুনায় করোনার টিকা শেষ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে টিকা নিতে আসা সাধারণ মানুষ। প্রতিদিনের মতো সকাল ৯ টায় বরগুনা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া শুরু হলে বেলা বারোটার পর থেকে টিকা সংকট দেখা দেয়। সকাল থেকে প্রায় ৭শ’ জনকে প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। এছাড়াও যারা এর আগে টিকা নেয়নি তারাও গতকাল আসায় উপচেপড়া ভিড় দেখা গেছে।

সাধারণ মানুষ টিকা নিতে আগ্রহী না থাকায় বরগুনায় টিকার প্রথম দিকে প্রায় ৩ হাজার টিকা ফেরত গিয়েছে। সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় টিকাকেন্দ্রে এসে টিকা না দিতে পেরে ফেরত গিয়েছেন অনেকই ।