শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিকা নিবন্ধনের সার্ভার ডাউনে মানুষের দুর্ভোগ

অনলাইন নিউজ পোর্টাল • 08 ফেব্রুয়ারি 2021, 03:34 দুপুর • 286 বার পঠিত
টিকা নিবন্ধনের সার্ভার ডাউনে মানুষের দুর্ভোগ

করোনার টিকা কার্যক্রম নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ www.surokkha.gov.bd ডাউন থাকায় নিবন্ধন কার্যক্রম থমকে গেছে। ফলে বিকল্প উপায়ে নিবন্ধন চলছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই সমস্যা দেখা দেয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত নিবন্ধন বুথে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, আপাতত সার্ভার ডাউন থাকায় আমরা বিকল্প উপায়ে টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি। এতে কোনো সমস্যা হচ্ছে না। কারণ বেশিরভাগ আগ্রহীকে বাসা থেকে নিবন্ধন করে আসার কথা বলা হয়েছে। কেউ হাসপাতালে এসে নিবন্ধন করতে চাইলে তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে।