শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিকা কিনতে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি সই করলো বাংলাদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 13 এপ্রিল 2021, 12:23 দুপুর • 154 বার পঠিত
টিকা কিনতে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি সই করলো বাংলাদেশ

কোভিড -১৯  করোনাভাইরাসের টিকা কিনতে বিশ্বব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। এ চুক্তিতে বিশ্বব্যাংকের সাথে ৫০ কোটি ডলাররের (৪ হাজার ৩৩০ কোটি টাকা) ঋণচুক্তি সই করেছে দেশটি।  বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন চুক্তিতে সই করেন। ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপারেন্ডেন্স’ প্রকল্পের আওতায় অতিরিক্ত ঋণ সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার দিতে সম্মত হয় বিশ্বব্যাংক। প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ৮৬ টাকা ধরা হয়েছে। সোমবার (১২ এপিল) ইআরডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঋণটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের পরিশোধযোগ্য এবং সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ, সার্ভিস চার্জ হবে ০ দশমিক ৭৫ শতাংশ।  অনুত্তোলিত অর্থের ওপর কমিটমেন্ট চার্জ হবে ০ দশমিক ৫০ শতাংশ।