শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টিকা গ্রহীতাদের জন্য বিনোদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 07:44 সকাল • 624 বার পঠিত
টিকা গ্রহীতাদের জন্য বিনোদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি

সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষ জানিয়েছে, যারা নোভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন তাদের জন্য বিনোদন কার্যক্রম আবার শুরু করার অনুমতি দেবে দেশটি।

বৃহস্পতিবার (২৭ মে) এই কথা জানায় কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

সৌদিতে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে জনস্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের পর এই ঘোষণা এলো।

বিনোদন অনুষ্ঠান আয়োজন করতে হলে অনুষ্ঠানের আয়োজক এবং দর্শকদেরও এই টিকার আওতায় আসতে হবে।

বিনোদনের কেন্দ্র হতে হবে খোলা জায়গায় এবং ধারণক্ষমতার ৪০ শতাংশের বেশি মানুষ প্রবেশ করতে পারবে না।