শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ঠাঁঠাঁ রোদ্রের তীব্রতায় কাবার চত্ত্বরে প্রশান্তির বর্ষণ

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 04:22 দুপুর • 245 বার পঠিত
ঠাঁঠাঁ রোদ্রের তীব্রতায় কাবার চত্ত্বরে প্রশান্তির বর্ষণ

মরুভূমিতে তীব্র দাবদাহের মধ্যে সিয়াম সাধনা করছেন সৌদি আরবের মুসলিমরা। প্রতিদিনের মতো রোজা রেখে পবিত্র কাবা শরীফে নামাজ আদায় করছিলেন সেখানকার মুসল্লিরা। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয় কাবা প্রাঙ্গণে।

মঙ্গলবার বিকালের আগে বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য মুক্তি মেলে মুসল্লিদের। আর তাই এই বৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে নামাজ আদায় করেন অনেক মুসল্লি।

গতকাল বৃষ্টিতে ভিজে তাদের ওমরাহ পালন ও নামাজ আদায় করতে দেখা যায়। অপরদিকে বৃষ্টিস্নাত কাবা ঘরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মসজিদুল হারামে অবস্থানকারীরা।

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে সব সময় মুসল্লিদের ভিড় থাকে। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন ও নামাজ আদায় মুসল্লিরা।