শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা ডাকাত আটক

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 09:52 সকাল • 312 বার পঠিত
টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটকরা হলেন, মো. জাফর শাহ, মো. সাদেক ও আয়াত উল্লাহ। এরা সবাই টেকনাফের হোয়াইক্যংয়ের ২১ নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ২১ নং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন খবরে অভিযানে যায় যৌথ বাহিনী। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।