টেকনাফে সাড়ে সাত কোটি টাকার ইয়াবাসহ চারজন আটক করেছে বিজিবি
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 জানুয়ারী 2022, 10:50 দুপুর
•
257 বার পঠিত
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় সাত কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
যাদের আটক করা হয়েছে - মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ, মন্দ্রাছের ছেওয়াচি, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মো. হাফেজ আহমেদ।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে দুই বিদেশি নাগরিকসহ চারজন একটি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে বিজিবি। এরপর তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৪ লাখ টাকা।