শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টেকনাফে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জুলাই 2022, 12:53 দুপুর • 363 বার পঠিত
টেকনাফে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে এই মাদকগুলো উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। 

কর্নেল খালিদ বলেন, কারা খবর পেয়েছিলেন মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসছে। বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। মিয়ানমারের দিক থেকে কাঠের নৌকায় করে তিন চারজন ব্যক্তি নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে। তাদের থামতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

ওই নৌকা থেকে ৪ কেজি ২৭৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি সাড়ে ৮৯ লাখ ৪০ হাজার টাকা।