শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিশু

তেহরান দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মার্চ 2026, 05:30 বিকাল • 199 বার পঠিত
তেহরান দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে রাশিয়া তেহরানে তাদের দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে বলে বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ৩-৪ মার্চ আমরা আমাদের নারী ও শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছি। মোট সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর বরাত দিয়ে জানিয়েছে, ‘মূল কর্মীরা’ দূতাবাসে অবস্থান করছেন।