শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তীব্র যানজটে স্থবির চট্টগ্রাম বন্দর

অনলাইন নিউজ পোর্টাল • 20 অক্টোবর 2021, 08:45 সকাল • 245 বার পঠিত
তীব্র যানজটে স্থবির চট্টগ্রাম বন্দর

চট্টগ্রামে স্থায়ী রূপ নিয়েছে তীব্র যানজট । স্থবির হয়ে পড়েছে সার্বিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি কার্যক্রম। রাস্তায় নেমেই চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছে নগরবাসী। উন্নয়ন কাজে ধীরগতি, সমন্বয়হীন খোঁড়াখুড়ি এবং সেই সাথে বর্ষা আর জোয়ারে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত না হওয়ায় এমন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোন কোন সড়কে যানজট স্থায়ী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এলাকায় তীব্রজট অতীতের সকল রের্কড অতিক্রম করেছে। এতে আমদানি-রফতানিমুখী পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহন মারাত্মক বিঘ্নিত হচ্ছে। যানজটে আটকা পড়ে মানুষের কর্মকঘণ্টা বিনষ্ট হচ্ছে। অপচয় হচ্ছে জ্বালানি তেলের।