তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 মে 2022, 11:55 দুপুর
•
312 বার পঠিত
নদীর স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া রুটে আপাদত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল বন্ধ করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
পদ্মানদীতে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হচ্ছে ফেরিগুলো। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।