তাড়াইল বাজারে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান-ঘর
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 ফেব্রুয়ারি 2023, 11:21 দুপুর
•
454 বার পঠিত
কিশোরগঞ্জের তাড়াইল বাজারে ভয়াবহ আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে জানা যায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে তাড়াইল বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় পৌনে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩০টি দোকান পুড়ে যায়।
আগুনে দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী জানান, ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ শেষে বলা যাবে কত টাকার ক্ষতি হয়েছে।