তাপমাত্রার হিসেবে কাতারের দোহার চেয়ে ঢাকার তাপমাত্রা বেশি
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 02:53 দুপুর
•
741 বার পঠিত
রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কাতারের দোহায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার হিসেবে দোহার চেয়ে ঢাকার তাপমাত্রা বেশি !
প্রচণ্ড তাপপ্রবাহে রোজাদারসহ সাধারণ খেটে খাওয়া মানুষের গরমে নাভিশ্বাস অবস্থা। মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস আরো জানায়, সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অতি শিগগিরই বৃষ্টি নিয়ে কোনো সুখবর জানাতে পারেনি আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচদিন শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।