শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলের শাড়ির হাটে ক্রেতা সংকট, লোকসানের আশঙ্কা তাঁতিদের

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 11:18 দুপুর • 359 বার পঠিত
টাঙ্গাইলের শাড়ির হাটে ক্রেতা সংকট, লোকসানের আশঙ্কা তাঁতিদের

চলমান লকডাউনে টাঙ্গাইলের করটিয়ায় শাড়ি কাপড়ের পাইকারি হাট বসলেও সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় দেখা মিলছে না দূর-দূরান্তের ক্রেতাদের। ফলে নিজেদের উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁতিরা। 

গত বছরের লকডাউনের লোকসান কাটিয়ে উঠতে না উঠতেই আবারও লকডাউনে লোকসানে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন তাঁতসংশ্লিষ্টরা। এদিকে হাট কর্তৃপক্ষ তাঁতিদের লোকসানের কথা জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। 

সরেজমিনে দেখা যায়, ঈদকে সামনে রেখে করটিয়া হাটের প্রত্যেকটি দোকানে সাজানো রয়েছে লাখ লাখ টাকার শাড়ি কাপড়। এই সময়ে করটিয়া শাড়ি কাপড়ের হাটে তাঁতি ও ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না।  অথচ ত দু’বছর ধরে করটিয়া হাটের চিত্র ভিন্ন। লক ডাউনের কারনে দূর-দূরান্তের ক্রেতাদের দেখা নেই। এবারও তাঁতিরা তাদের উৎপাদিত শাড়ি নিয়ে আবারও লোকসান আতঙ্কে রয়েছেন।

তাঁতি ও ব্যবসায়ী জানান, লকডাউনে মার্কেট বন্ধ থাকায় তারাও লোকসান আতঙ্কে রয়েছেন।

করটিয়া হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক জিন্নাহ মিয়া জানিয়েছেন, কোনোভাবেই তাঁতিরা লোকসান কাটিয়ে উঠতে পারছে না।

টাঙ্গাইলের করটিয়া এ হাটে প্রায় ৫ হাজার শাড়ি কাপড়ের দোকান রয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিহাটে ৫ থেকে ৭০০ কোটি টাকার শাড়ি বিক্রি হলেও এখন এক কোটিও বিক্রি হচ্ছে না।