টাঙ্গাইলে সড়কে ঝরল তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ
অনলাইন নিউজ পোর্টাল
•
28 ডিসেম্বর 2020, 02:32 দুপুর
•
252 বার পঠিত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় সড়কে ঝরল তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ। সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইলের শিঙ্গুরিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুরের কাগমারীপাড়া গ্রামের মো. রশিদ, মুন্না এবং একই গ্রামের সৌরভ।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর উঠলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।