টাঙ্গাইলে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র
অনলাইন নিউজ পোর্টাল
•
15 ডিসেম্বর 2021, 05:53 বিকাল
•
968 বার পঠিত
মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইলে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র।
আজ বুধবার জেলা সদরের পানির ট্যাংক এলাকার বধ্যভূমি সংলগ্ন স্থানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এ সময় জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ জেলার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।